ক্লাস ১০-এর পর সঠিক স্ট্রিম কীভাবে বেছে নেবেন: সায়েন্স, কমার্স না আর্টস?

17th April, 2026

ক্লাস ১০-এর রেজাল্ট বেরোনোর সময়টা এলেই একটি পরিচিত পরিস্থিতি তৈরি হয়— বিভ্রান্তি। বেশিরভাগ ছাত্রছাত্রীরা দ্বিধায় থাকে। অভিভাবকেরা আগের চেয়ে আরও বেশি চিন্তিত হন।

কোন স্ট্রিম নেব?
সায়েন্স, কমার্স না আর্টস?
কোন স্কুল বা বোর্ড ভালো?
কোন বিষয় নিলে ভবিষ্যতে বেশি সুযোগ থাকবে?

এই সিদ্ধান্তটি একজন ছাত্রছাত্রীর জীবনের প্রথম বড় সিদ্ধান্তগুলির মধ্যে একটি। কারণ এটি শুধু ভবিষ্যতের দিক ঠিক করে দেয় বলে নয়, এটা পরবর্তী কয়েক বছরের পড়াশোনার সাফল্য, আত্মবিশ্বাস, শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ওপর ভীষণভাবে প্রভাব ফেলে ।


এই সিদ্ধান্ত সবার জন্য সহজ নয়

কিছু ছাত্রছাত্রীর ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া তুলনামূলকভাবে সহজ। তারা নিজেরা অনেকটাই পরিষ্কার থাকে—কী করতে চায়, কোন দিকে যেতে চায়। কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী—বিশেষ করে যারা ভালো কিন্তু একেবারে টপ ১০%-এর মধ্যে নয়—তাদের জন্য এই সিদ্ধান্তটা বেশ কঠিন হয়ে যায়। এবং ভুল সিদ্ধান্ত নিলে পরবর্তী সময়ে আত্মবিশ্বাস কমে যাওয়া, পড়াশোনায় সমস্যা হওয়া—এই সবকিছুই দেখা যায়।


সবচেয়ে বড় ভুল: শুধু নম্বর দেখে স্ট্রিম বেছে নেওয়া

প্রতি বছরই আমি এই কথাগুলো শুনি:

  • “নম্বর ভালো হয়েছে, সায়েন্স নিক।”
  • “নম্বর একটু কম, কমার্স বা আর্টস নিক।”

শুনতে যুক্তিযুক্ত লাগলেও, এই ভাবনাটা অসম্পূর্ণ।

নম্বর শুধু একটি পরীক্ষার ফলাফল। এটি কখনোই পুরোটা বোঝায় না:

  • ছাত্রছাত্রীটি কোন বিষয়ে স্বাভাবিকভাবে ভালো
  • কোন বিষয়ে তার আগ্রহ বেশি
  • সে কীভাবে শেখে বা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে

আজকের দিনে ক্যারিয়ারে সফল হতে গেলে শুধু নম্বর যথেষ্ট নয়। প্রয়োজন সমস্যা সমাধান করার ক্ষমতা, যোগাযোগ দক্ষতা, নতুন কিছু শেখার মানসিকতা

👉 এই বিষয়ে আরও বিস্তারিত জানতে পারেন আমার বইতে:
“Your Child’s Career in the AI Age”


কোনো “সেরা” স্ট্রিম নেই

একটি বিষয় পরিষ্কারভাবে বোঝা জরুরি:

  • সায়েন্স সবার জন্য সব সময় কমার্সের থেকে ভালো নয়
  • কমার্স সবার জন্য সায়েন্সের থেকে সহজ নয়
  • আর্টস কোনো “শেষ বিকল্প” নয়। অনেকের সাফল্যের চাবিকাঠি
  • ভোকেশনাল পথ কোনোভাবেই কম গুরুত্বপূর্ণ নয়, বিশেষ করে কৃত্রিম মত্তার (AI) যুগে

প্রত্যেকটি স্ট্রিমই সঠিক হতে পারে—যদি তা ছাত্রছাত্রীর সাথে মানানসই হয়।


তাহলে স্ট্রিম কীভাবে বেছে নেবেন?

“কোন স্ট্রিম সবচেয়ে ভালো?”—এই প্রশ্নের বদলে জিজ্ঞাসা করুন:

“এই ছাত্রছাত্রীর জন্য কোন স্ট্রিমটি সবচেয়ে উপযুক্ত?”

সঠিক সিদ্ধান্ত সাধারণত চারটি বিষয়ের ওপর নির্ভর করে:

  • দক্ষতা (Aptitude) – কোন বিষয়ে সে স্বাভাবিকভাবে ভালো
  • আগ্রহ (Interest) – কোন বিষয়ে কাজ করতে সে ভালোবাসে
  • ব্যক্তিত্ব (Personality) – কীভাবে সে কাজ করতে বা শিখতে স্বাচ্ছন্দ্য বোধ করে
  • বাজার (Market) – কোন বিষয়ে কাজের সুযোগ আগামী দিনে আসতে চলেছে

এই চারটির মধ্যে সামঞ্জস্য থাকলে ছাত্রছাত্রীরা পড়াশোনায় উত্সাহ পায়, তাদের আত্মবিশ্বাস বাড়ে এবং কেরিয়ারএ সাফল্য পায়।


খুব সহজভাবে বোঝার জন্য বলা যেতে পারে:

  • গণিত ও লজিক ভালো লাগে? → সায়েন্স (PCM), ডাটা, বা কমার্স (Maths সহ)
  • বায়োলজি বা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আগ্রহ? → সায়েন্স (PCB)
  • ব্যবসা, অর্থনীতি বা বাস্তব বিষয় ভালো লাগে? → কমার্স
  • মানুষ, সমাজ, বা সৃজনশীল বিষয় ভালো লাগে? → আর্টস / হিউম্যানিটিজ
  • হাতে-কলমে কাজ করতে ভালো লাগে? → ভোকেশনাল বা স্কিল-ভিত্তিক পথ

তবে, বিষয়টি আরো ভালোভাবে বোঝার জন্য আমার ব্লগ ক্লাস ১০ এর পর: কোন স্ট্রীম কার জন্য ভালো? পড়ুন।

লক্ষ্য হওয়া উচিত “সবচেয়ে বড়” স্ট্রিম নয়, বরং সঠিক ফিট


“Above Average” ছাত্রছাত্রীদের জন্য একটি সতর্কবার্তা

এটি খুব গুরুত্বপূর্ণ।

অনেক সময় মাঝামাঝি ভালো ছাত্রছাত্রীদের বলা হয়—“সায়েন্স নাও, অপশন খোলা থাকবে।”

কিন্তু বাস্তবে কী হয়?

  • ক্লাস ১১–১২-তে গিয়ে সমস্যা শুরু হয়
  • আত্মবিশ্বাস কমে যায়
  • ২–৩ বছর পরে আবার পথ বদলাতে হয়

যদি ছাত্রছাত্রী সায়েন্স সামলাতে না পারে, তাহলে সেটি অপশন খোলা রাখে না—বরং বন্ধ করে দেয়।


অভিভাবকদের কী করা উচিত

এখানে অভিভাবকদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ—সিদ্ধান্ত নেওয়া নয়, সঠিকভাবে গাইড করা।

১. লক্ষ্য করুন

আপনার সন্তান কোন বিষয়ে স্বাভাবিকভাবে ভালো এবং কী করতে পছন্দ করে—সেটা বোঝার চেষ্টা করুন।

২. কথা বলুন

নির্দেশ দেওয়ার বদলে আলোচনা করুন।

৩. তুলনা করবেন না

প্রত্যেক ছাত্রছাত্রী আলাদা। তুলনা করলে চাপ বাড়ে, স্পষ্টতা আসে না।

৪. দীর্ঘমেয়াদে ভাবুন

শুধু এখনকার “প্রেস্টিজ” নয়, ভবিষ্যতে কোথায় সে ভালো করবে সেটাই গুরুত্বপূর্ণ।


শেষ কথা

ক্লাস ১০-এর পর স্ট্রিম বেছে নেওয়া গুরুত্বপূর্ণ—কারণ এটি ভবিষ্যৎ ঠিক করে দেয় বলে নয়, বরং এটি দিশা ঠিক করে দেয়।

সঠিকভাবে বেছে নিলে আত্মবিশ্বাস বাড়ে।
ভুলভাবে বেছে নিলে চাপ তৈরি হয়।

“কোন স্ট্রিমে বেশি স্কোপ?”—এই প্রশ্নের বদলে ভাবুন,
“কোথায় এই ছাত্রছাত্রী ভালোভাবে এগোতে পারবে?”


সাহায্য প্রয়োজন?

আপনার ছেলে বা মেয়ে যদি স্ট্রিম বেছে নেওয়া নিয়ে বিভ্রান্ত থাকে, সেটি স্বাভাবিক। একটি structured আলোচনা অনেকটাই স্পষ্টতা এনে দিতে পারে। এছাড়াও দরকার মত Psychometric Test এর সাহায্য নিতে পারেন।

👉 সরাসরি WhatsApp-এ যোগাযোগ করতে পারেন:
https://wa.me/918100534742

আমি ছাত্রছাত্রী ও অভিভাবকদের এই ধরনের সিদ্ধান্ত নিতে সাহায্য করি।

Dr. Jagadish Kundu
RiteWay Career Counselling